গঞ্জের লাখাই থানায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ওসির কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি শরীফ আহমেদ লাখাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাদক নির্মূলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়া উপজেলার দীর্ঘদিনের সমস্যা গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশ ‘প্রো-অ্যাক্টিভ’ হয়ে কাজ করবে এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে দাঙ্গা দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বুল্লা বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের বিষয়ে ওসি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি উপজেলায় চুরি, ডাকাতি এবং অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল জোরদার করার আশ্বাস দেন তিনি।
ওসি শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ,লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান। লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস,



