![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৭:১০ এ.এম
নলছিটিতে ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
নলছিটি( ঝালকাঠি)সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে তিনদিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৯ মে) সকাল (১০টায়) উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলছিটি থানা ওসি তদন্ত আশরাফ আলী, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: ইফাদ ইশতিয়াক, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের হয়রানি দূর করার জন্যই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষজন যেনো ভূমি সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারে সেটা এই ভূমি মেলার মাধ্যমে জানতে পারবে। বিশেষ করে অনলাইনে ভূমির কাজগুলো সাধারণ মানুষজনকে জানানোই ভূমি মেলার প্রধান লক্ষ্য। এখন চাইলে যে কেউ সহজে অনলাইনে ভূমি সংক্রান্ত কাজগুলো নিজেই করতে পারে।
এরপর ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নলছিটি ভূমি অফিসের প্রধান সহকারী কর্মকর্তা মো. রায়হান আহমেদ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.