নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ব্যস্ততম এলাকা নলতা শরীফে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলতা সানি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা, দোয়া ও ফিতা কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ, সিনিয়র অফিসার মো. ইমরান নাজির, নলতা এজেন্ট ব্যাংকের পরিচালক ও স্বত্বাধিকারী এবং একটিভ মার্টের প্রতিষ্ঠাতা মো. আসিকুর রহমান (রাজু), এজেন্ট ব্যাংক কর্মকর্তা আনন্দ, মৎস ব্যবসায়ী মো. মুজিবর রহমান, ব্যবসায়ী শাহীন কাদির, কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সাংবাদিক আবুল কালাম বিন আকবার ও সাংবাদিক শেখ নাসিমসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নলতা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতেই এ কার্যক্রম চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত অতিথিরাও নলতা এলাকায় এজেন্ট ব্যাংকিং চালুর গুরুত্ব, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এর সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

আলোচনা শেষে মাওলানা হাবিবুল্লাহ বেলালীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরের শুরু থেকে নলতা ও আশপাশের এলাকার ১০০ জন কৃষককে কৃষি ঋণ দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলতা শরীফের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বানেশ্বর পৌরসভা ঘোষণার গণশুনানি, পক্ষে স্থানীয়দের মতামত নাগরিক সেবা ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রত্যাশা এলাকাবাসীর

রাজশাহীর পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র বানেশ্বরকে পৌরসভা ঘোষণার