![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ১২:২৮ পি.এম
নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুরে ‘কিশোর গ্যাং এর প্রধান একাধিক মামলার আসামি এনাম জাবির অমিও সহ ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে নাগরপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এই কিশোর গ্যাংটি স্থানীয় ভাবে বেজি গ্রুপ নামে পরিচিত। বেজি গ্রুপের সদস্যরা উপজেলার গয়হাটাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই চাঁদাবাজিসহ ত্রাস সৃষ্টি করে এলাকা আতংকিত করে রাখতো। ৫ই আগস্টের পর এই গ্রুপটি নিষ্ক্রিয় হয়ে পড়লেও বর্তমানে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। এতে জনমনে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং এর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশি অভিযানে কিশোর গ্যাং প্রধানসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কিশোর গ্যাং প্রধান গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এনাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো: মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো: জীবন হোসেন (২১) ও মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে মো: জাহিদুল ইসলাম (২০)।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম েেগ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.