কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মিষ্টি খাতুন নামে এক প্রসূতির ভুল সিজারে মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অসহায় প্রসূতির সিজার করেন ডাঃ মো আমজাদ হোসেন। তিনি নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করেন। ডাঃ আমজাদ হোসেন পরিপূর্ণ সিজার না করেই রোগীর কাটা অংশ সেলাই করে দেন বলে অভিযোগ রয়েছে। এরপর ২ দিন পর প্রসূতির অবস্থা খারাপ হলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায় সিজার সম্পূর্ণ না করেই সেলাই করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় প্রসূতির মৃত্যু হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য এবং এলাকাবাসীর দাবি, অতি দ্রুত ডাক্তার আমজাদ হোসেন ও ক্লিনিক মালিককে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।




