নারায়ণগঞ্জ জেলার দীর্ঘদিনের ত্যাগী ও বলিস্ট নেতা সুলতান মাহমুদকে জেলা ছাত্রদলের সভাপতি পদে দেখার প্রত্যাশা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আপোসহীন  এক সংগ্রামী নেতার নাম সুলতান মাহমুদ।  শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশ জাতীয়বাদী দলের আদর্শে লালিত বিএনপি’র  অঙ্গসংগঠন  ছাত্রদলের গৌরবের প্রতীক, সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়। তাঁর রাজনৈতিক পথচলার সূচনা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে।তৎকালীন সরকারের আমলে তিনি বেশ কয়েকবার জেল- জুলুম, অত্যাচার -নির্যাতনের  শিকার হয়েছেন ।নারায়ণগঞ্জ জেলা  ছাত্রদলের সাবেক সহ- সভাপতি  থাকা কালীন তিনি ছাত্রদলকে সুসংগঠিত করে ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে  ছাত্রদল সুসংগঠিত হয়ে, গণতান্ত্রিক ভাবে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে ভূমিকা রেখে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সরকার গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে যখন অনেকেই রাজপথ এড়িয়ে গেছে, আন্দোলনের কথা শুনলেই নানা অজুহাতে সরে দাঁড়িয়েছে, তখন সুলতান মাহমুদ  পিছু হটেননি। তিনি ছিলেন রাজপথের অগ্রসৈনিক, সাহসের প্রতিচ্ছবি। ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি বারবার ছাত্রদলের মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন নির্ভীকভাবে।তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে
যখন সারা দেশে হরতাল-মিছিলের নাম শুনলেই ভয় ছড়িয়ে পড়ত, তখন সুলতান মাহমুদ রাজপথ কাঁপিয়ে উচ্চারণ করেছেন দৃপ্ত কণ্ঠে— “খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই—আমরা সবাই জিয়ার সেনা।”
এই সংগ্রামী ইতিহাসই তাঁকে অন্যদের থেকে  আলাদা করে। তাঁর এই বৈশিষ্ট্যই তিনি  ছাত্র রাজনীতির এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন।
এখন সময় এসেছে ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্বদানকারী এই সংগ্রামী নেতাকে মূল্যায়ন করার। বারবার জেল -জুলুম, অত্যাচার নির্যাতন সহ্য করে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে লালিত  বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদলকে সংঘটিত করে রেখেছেন তাঁকে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সভাপতি পদে মনোনীত করার।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মনোনীত হয়ে তিনি যেন পূর্বের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলকে সুসংগঠিত করে রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে দলের আদর্শ ও উদ্দেশ্যকে ধারণ করে বর্তমান সরকারের পথ চলাকে সুগম করতে পারে তার জন্য রূপগঞ্জ সহ সমগ্র নারায়ণগঞ্জ জেলার জনগণের প্রত্যাশা রইল।
অতএব সুলতান মাহমুদের  মতো বলিষ্ঠ  একজন ত্যাগী ছাত্র নেতাকে জেলা ছাত্রদলের সভাপতি মনোনীত করে জনগণের প্রত্যাশা পূরণ করাই হোক  দল ও সরকার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন  নেতৃবৃন্দের দৃপ্ত পদক্ষেপ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০২ টি ইট-ভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা এবং ০১টি চিমনী ধ্বংস

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে