![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৭:১০ এ.এম
নিজের মেয়ের সংসারেও নিরাপদ নন বিধবা মা! মেয়ের জামাইয়ের বিরুদ্ধে অশালীন আচরণ ও জোরপূর্বক জড়িয়ে ধরার অভিযোগ
স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়ের সংসয়ে আশ্রয় নিয়েছিলেন ৫৪ বছর বয়সী রুমানা (ছদ্মনাম)। ভেবেছিলেন, জীবনের শেষ সময়ে মেয়ের সংসারেই পাবেন নিরাপত্তা, সম্মান ও একটু মানসিক শান্তি। কিন্তু সেই আশ্রয়স্থলেই মেয়ের স্বামীর বিরুদ্ধে উঠেছে অনাকাঙ্ক্ষিত আচরণের গুরুতর অভিযোগ।
রুমানার ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে তিনি বিধবা হওয়ার পর একমাত্র মেয়ে আয়েশার বাসায় থাকতে শুরু করেন। তাঁর মেয়ে একটি হাইস্কুলের শিক্ষিকা। স্কুল ও কোচিংয়ের ব্যস্ততায় মেয়েকে প্রায়ই সন্ধ্যায় বাড়ি ফিরতে হয়। অন্যদিকে মেয়ের স্বামী আকবর আলী বাড়ির পাশেই একটি মুদি দোকান পরিচালনা করেন।
অভিযোগ, মেয়ের অনুপস্থিতিতে আকবর আলী প্রায়ই রুমানার ঘরে যেতেন এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করতেন। প্রথম দিকে রুমানা বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। স্বামী হারানোর পর তাঁকে মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করছেন—এমনটাই ভেবেছিলেন তিনি।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর আচরণ নিয়ে অস্বস্তি বাড়তে থাকে। রুমানার অভিযোগ, আকবর আলী বিভিন্ন অজুহাতে তাঁর হাত ধরার চেষ্টা করতেন এবং জড়িয়ে ধরতে চাইতেন। বিষয়গুলো তাঁর কাছে অস্বস্তিকর হলেও মেয়ের সংসারে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কায় তিনি কাউকে কিছু বলতে পারছিলেন না।
তবে তাঁর অভিযোগ, গত সোমবার দুপুরে ঘটে আরও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। মেয়ের অনুপস্থিতিতে খাবার খেতে এসে আকবর আলী তাঁকে জড়িয়ে ধরে জোরপূর্বক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুমানা। তাঁর ভাষায়, 'মা, আমি সারারাত ঘুমাতে পারিনি। মেয়েকেও কিছু বলতে পারিনি। নিজের মেয়ের সংসারেই যদি নিরাপদ না থাকি, তাহলে কোথায় যাব?'
পরবর্তীতে এক আত্মীয়ের মাধ্যমে যোগাযোগ নম্বর সংগ্রহ করে তিনি একজন চিকিৎসকের চেম্বারে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান।
ঘটনাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—একজন বিধবা নারী নিজের পরিবারের মধ্যেই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তিনি কোথায় আশ্রয় খুঁজবেন?
নারীর সম্মান, ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মতির অধিকার পরিবার-পরিজন সবার কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ। এমন অভিযোগকে অবহেলা না করে ভুক্তভোগীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মনে রাখতে হবে, নীরবতা মানেই সম্মতি নয়। পরিবারের সম্পর্কের আড়ালেও কারও ব্যক্তিগত সীমা লঙ্ঘনের অধিকার কারও নেই।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.