আজ মঙ্গলবার বিকেলে (২৭ জানুয়ারী), টাঙ্গাইল ৮(সখিপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের(হরিণ) কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খাবারের আয়োজন করেন। খবর পেয়ে সখিপুর উপজেলার গড়বাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খাবার স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা।




