![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:৪০ এ.এম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি নাঈম পারভেজ সজল গ্রেফতার
চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের টি এন্ড টি পাড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা চুয়াডাঙ্গা পৌর
ছাত্রলীগের সেক্রেটারি চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের আরাম পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নাঈম পারভেজ সজল (৪০) কে সোমবার গভীর রাতে কি এন্ড টি পাড়া থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি এন্ড টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সাজলকে গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:- 'গ্রেফতারকৃত নাঈম পারভেজ সজলের নামে ২০২৪ সালে জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার মামলা রয়েছে।
মামলা নাং-২০ তারিখ ২০/০৮/২০২৪ ইং, তিনি আরো জানান এই নাঈম পারভেজ সজল দীর্ঘদিন ধরে পালাতক অবস্থায় ছিল।'
তিনি আরো বলেন থানার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আসামিকে আজ মঙ্গলবার (১৫ ইং সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.