নীলফামারীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ
দেন নীলফামারীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক), নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে অভিযান চালিয়ে সর্বমোট ২৩ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।