
নীলফামারীর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুশফিকুর রহমান (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হলেন-মোঃ মুশফিকুর রহমান, নীলফামারীর বিশমুড়ি হাজিপাড়া গ্রাম মোঃ মফিজার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কালিতলা বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মুশফিকুর রহমানকে আটক করা হয়।
পরে বিধি মোতাবে শরীর তল্লাশী করে ৫০ পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য ১৫,০০০/ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ সংক্রান্তে নীলফামারী থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০২৬ খ্রিঃ, জিআর নং-৩৪৮/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।





