নীলফামারী (ডিবি) পুলিশের অভিযানে ৪২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারী গ্রেফতা

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন (ঢাকাইয়া পাড়া) এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ হেলাল হোসেন (২৮) এবং একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ জাবেদ আলী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিউ বাবুপাড়া, মেলার ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয়।

পরে হেলাল হোসেনের শরীর তল্লাশি করে তার হেফাজত থেকে ৪২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে  জাবেদ আলীর কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় দুজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্তে নীলফামারী থানার মামলা নং-৪৪, তারিখ-৩১/০৮/২০২৬ খ্রিঃ, জিআর নং-৩৪৫/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়