
বুধবার ২৬ আগস্ট ২০২৬ সকালে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত, দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে তিনি ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থানে ভাঙচুর করতে দেওয়া হবে না। কোনো মাজার ধ্বংসের চেষ্টা হলে তারা ঘরে বসে থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য দিকনির্দেশনা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।




