পঞ্চগড়ে চায়ের গুণগত মান উন্নয়নে সচেতন হওয়ার আহ্বান চা বোর্ড চেয়ারম্যানের

উত্তরাঞ্চলের চা শিল্পকে আরও এগিয়ে নিতে উৎপাদিত চায়ের গুণগত মান সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত গুণগত মানের চা উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিজেদের উৎপাদিত চায়ের মান সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি চায়ের দুর্বলতাগুলোও জানতে হবে। নিজের ভুল শনাক্ত করার সক্ষমতাই মান উন্নয়নের প্রথম শর্ত। চায়ের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধরে রাখার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ার কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা জরুরি।

তিনি আরও বলেন, চা প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের কোন পর্যায়ে গুণগত মানের ঘাটতি তৈরি হচ্ছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের চায়ের মান আরও উন্নত করা সম্ভব হবে।

প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেন, পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স অ্যান্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান খান এবং চা চাষি সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে চা চাষি, চা কারখানার কর্মকর্তা ও মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে চা বোর্ড চেয়ারম্যানের উপস্থিতিতে পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের নিচতলায় ৩০টি কারখানায় উৎপাদিত চা পান করে গুণগত মান যাচাই করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ইসমাইল হোসেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক