পঞ্চগড়ে চুরির অভিযোগে আটক, উদ্ধারকৃত টাকা-মোবাইল মালিকের হাতে তুলে দিলেন চেয়ারম্যান

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর ভাটিয়া পাড়া এলাকায় চুরির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ওই যুবক ৯১ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোন চুরি করে। পরে নতুন বন্দর এলাকায় তাকে আটক করা হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। চেয়ারম্যানের উদ্যোগে উদ্ধার হওয়া চুরিকৃত টাকা ও মোবাইল ফোন, যার বাড়ি থেকে চুরি হয়েছিল, সেই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।
এ সময় চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম আটক যুবকদের চুরির বিষয়ে শাসন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও ফুটেজে আটক করার দৃশ্য এবং পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল হস্তান্তরের বিষয়টি দেখা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন