পঞ্চগড়ে জাকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বের হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের শের-ই-বাংলা মুক্তমঞ্চে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও এমপি আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। সভায় জেলা বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে অঙ্গ-সংগঠন ও দলের শত শত নেতাকর্মী ও সমর্থক সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিতে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বাবু।
র‍্যালি ও আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মিঠামইনে শহীদ আব্দুল গনি ভূইয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের শহীদ আব্দুল