পটিয়ায় অপহরনকারী সহ ৫ আসামী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় এক অপহরনকারী দুই মাদক কারবারী সহ ৫ আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

 

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বুথপুরা বাজার এলাকা থেকে অপহরনকৃত ভিকটিম তামান্নারা বেগম প্রঃ তিশা(২৬) কে উদ্ধার করা হয়। সে

বড়লিয়া ইউনিয়নের ওক্যানারা গ্রামের ০৮নং ওয়ার্ড ঠাকুরচান বাড়ীর রেজাউল করিমের স্ত্রী। এসময় অপহরণকারী  মোঃ জালাল(৪০)কে আটক করে পুলিশ। পরে অপহরনকৃত তামান্নারা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটক মো: জালাল একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।

পৃথক অভিযানে ধলঘাট ইউনিয়নের ০৩নং ওয়ার্ড মুকুটনাইট গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে

শাহানাজ আক্তার(৩০), স্বামী-আব্দুর রহিম, সাং-তেকোটা(তাজুল চেয়ারম্যানের বাড়ী), ০৩নং ওয়ার্ড ধলঘাট ইউপি ও মোঃ সেলিম উদ্দিন প্রঃ বাবুল(৫০), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-জঙ্গলখাইন (শাহ ছিদ্দিকীর বাড়ী), ০৪নং ওয়ার্ড জঙ্গলখাইন ইউপি কে ৬০(ষাট)পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

 

এছাড়া পৃথক আরো একটি অভিযানে উপজেলার রশিদাবাদ গ্রাম থেকে

ওয়ারেন্টভুক্ত আসামী রাজু আক্তার, স্বামী-শহীদুল ইসলাম, সাং-সালেহ আহম্মদ চৌধুরী বাড়ী, ০২নং ওয়ার্ড ও পৌরসভার বাসস্টেশন এলাকা থেকে

১৫১ ধারা মোতাবেক রহিম উদ্দিন(৪২), পিতা-মৃত আব্দুল মুনাফ, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-ভাটিখাইন(এয়ার মোহাম্মদের বাড়ী), ০৬নং ওয়ার্ড, ১৪নং ভাটিখাইন ইউনিয়ন কে গ্রেফতার করা হয়।

 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,অপহরন ও মাদক কারকারবারী সহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন