বৃহস্পতিবার,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়ায় ছিনতাইকারী সহ গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারী সহ ৩ পলাতক  আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (১৮) মার্চ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। গ্রামীণ ব্যাংকের কাশিয়াইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার নিকট থেকে ১,২৮,১৫৫ টাকা ছিনতাইয়ের ঘটনার মামলার আসামী মোঃ আব্দুর রাজ্জাক প্র. সুমন (৩৫)কে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। সে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেলখাইন আবুল হোসেন চেয়ারম্যান বাড়ীর মৃত আবুল হাশেমের ছেলে। একই রাতে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ধলঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার মৃত হরি দের ছেলে সুধীর দে(৫৫),মৃত হারাধন দের ছেলে অমর দে(৪২) ও বাবুল দে(৪৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

এছাড়াও বিচারপতি জেবিএম হাসানের বাড়ীতে চুরির ঘটনায় আসামী মুহাম্মদ ইরফান(২২) কে নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। সে জঙ্গলখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড এয়াকুবদন্ডী কাশেম প্রফেসর এর বাড়ির মোঃ কামালের ছেলে।

 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,ছিনতাই ও চুরি সহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন