চট্টগ্রামের পটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক
মোঃ আবুল কাশেম (৪৮) সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
মঙ্গলবার রাতে কুসুমপুরা ইউনিয়নস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ৩নং ওয়ার্ড পশ্চিম থানা মহিরা সওদাগর বাড়ির মৃত হাফেজ আহম্মেদের ছেলে। তাকে বিস্ফোরক ধারার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পটিয়া থানা সূত্রে জানা যায়,একই রাতে পৃথক অভিযানে মোবাইল চুরির মামলার এজাহারনামীয় আসামী মোঃ ওয়াসিম(৩০) কে উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকা হতে গ্রেফতার করা হয়।
এছাড়া প্রীতিলতা ট্রাস্টে চুরির মামলার ঘটনায় জড়িত আসামী আব্দুল করিম(২৭) কে পৌর এলাকার শেয়ান পাড়া থেকে এবং গরু চুরির মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ বিজয়(১৯)কে পৌর এলাকার কলেজ মাঠ হতে গ্রেফতার করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে বিভিন্ন স্থানে ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্ট ও পরিকল্পনা করাকালীন সময়ে আসামীআমীর আলী(৫০),মোঃ রুবেল(৩৬),মোঃ সেলিম(৪৬),মোঃ ইসমাইল(৩৮),মোঃ হারুন(৪৯),জসিম উদ্দিন(৪৮)দেরকে উপজেলার খরনা ফকির পাড়া এলাকা হতে এবং আসামী মোঃ ফোরকান (২৮),মোঃ এহছান (৩০)দ্বয়কে চেয়ারম্যানঘাটা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে, আসামী তামিম শাহরিয়ার(২২)কে বিওসি রোডস্থ হাইদগাঁও ফইজ্জার পুল নামক এলাকা হতে ফৌঃ কাঃ বিঃ ১৫১ মোতাবেক গ্রেফতার করে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,যুবলীগ নেতা মোঃ আবুল কাশেম সহ গ্রেফতারকৃত ১৩ আসামীকে আদালতে সৌপর্দ করা হয়েছে।




