প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১:২৫ এ.এম
পটিয়ার ঐতিহ্যবাহী বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের উদ্যোগে ১৫০১ তম জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.)
পটিয়ার ঐতিহ্যবাহী বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের উদ্যোগে ও বড়লিয়া শাহ ছালামিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ১৫০১ তম জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
৮ই রবিউল আউয়াল (২২ই আগস্ট), শনিবার সকাল ৯ ঘটিকায় পটিয়া উপজেলা পরিষদ হতে জুলুস র্যালী সহকারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বড়লিয়া সালামিয়া দরবার শরিফে এসে জামায়েত হয়।
উক্ত জশনে জুলুসে (সদারত) করেন বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু (মা.জি.আ.)
জশনে জুলুসে আরো উপস্থিত ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা ছৈয়দ মুহাম্মদ হামিদ হাসান ফাহিম (মা.জি.আ.) এবং শাহাজাদা মাওলানা ছৈয়দ মুহাম্মদ আশরাফ রেজা সাইফ (মা.জি.আ.)
এছাড়াও বড়লিয়া শাহ ছালামিয়া ট্রাস্ট কমিটির সভাপতি আলহাজ্ব বশির আহমদ সওদাগর ও সচিব মাওলানা ছৈয়দ মুহাম্মদ আমিনসহ ট্রস্ট কমিটির অন্যান্য সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক আশেকে রাসুল উপস্থিত ছিলেন।
পরিশেষে দরবার প্রাঙ্গনে রবিউল আউয়ালের সংক্ষিপ্ত আলোচনা ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.