পটুয়াখালীর, কলাপাড়ায় রাতের অভিযানে জেলেদের চাল উদ্ধার

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ির ইমরান হোসেনের বাসা থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল ও ২৪টি খালি বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক