পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কুয়াকাটায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ মুসল্লী।
সভায় বক্তব্য রাখেন জসীমউদ্দীন বাবুল ভূঁইয়া, সাইদুর রহমান সোহেল, আলাউদ্দিন ঘরামী, মতিউর রহমান, সৈয়দ মোহাম্মদ ফারুক, যুবদল সভাপতি ওজহিরুল ইসলাম মিরন সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।