![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৪৪ এ.এম
পত্নীতলায় অবৈধভাবে তেল মজুদ করায় জেল
নওগাঁ পত্নীতলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) মধইল ফিলিং স্টেশনে পরপর ৫ বার ডিজেল নিয়ে অবৈধভাবে জারকিনে মজুদ করার অপরাধে ২ জনকে ১ হাজার ৫শ টাকা করে মোট ৩ হাজার টাকা এবং ১ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.