![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৪৮ এ.এম
পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
"করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা), জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন (পলি)।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকগণ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন নেতারা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.