বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষার প্রহর—সন্তানের স্বপ্ন পাহারায় অভিভাবকদের ভিড়

সকালটা যেন শুধু পরীক্ষার্থীদের জন্যই নয়, অভিভাবকদের জন্যও এক অদ্ভুত আবেগের। এসএসসি পরীক্ষা শুরু হতেই সিলেট শহরের বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় জমে যায় উদ্বিগ্ন, আশাবাদী আর প্রার্থনায় মগ্ন শত শত অভিভাবকের।

নগরীর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজা জি.সি. উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা যায় এমনই এক মানবিক দৃশ্য—কেউ দাঁড়িয়ে আছেন ছায়ায়, কেউবা হাঁটছেন এদিক-সেদিক, আবার কেউ চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ নিয়ে বারবার সময় দেখছেন।

পরীক্ষার হলে সন্তানের কলম চলছে, আর বাইরে দাঁড়িয়ে অভিভাবকদের মনে চলছে অদৃশ্য এক পরীক্ষা। কেউ ফিসফিস করে দোয়া পড়ছেন, কেউবা বলছেন—“ভালো করে লিখুক, এটাই তো চাই।”

অনেক অভিভাবক জানান, সন্তানদের একা পাঠিয়ে বাড়িতে বসে থাকার চেয়ে কেন্দ্রের বাইরে অপেক্ষা করাই তাদের কাছে স্বস্তির। পরীক্ষা শেষে হাসিমুখে বের হয়ে আসা সন্তানের সেই মুহূর্তটুকু দেখার জন্যই এই অপেক্ষা।

তবে এই ভিড় মাঝে মাঝে সড়কে চাপ সৃষ্টি করছে। সচেতন মহলের মতে, শৃঙ্খলা বজায় রেখে অবস্থান করলে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি স্বাভাবিক চলাচলও বজায় থাকবে।

উল্লেখ্য, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ড-এর অধীনে মোট ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের ভবিষ্যৎ গড়ার এই গুরুত্বপূর্ণ যাত্রায় পাশে আছেন হাজারো অভিভাবক—নীরব প্রার্থনায়, অদৃশ্য ভালোবাসায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কৃষক লীগের সভাপতি পরিচয়ে ​লামায় অনাথ আশ্রমের জমি দখলের অপচেষ্টা ও শিশুদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন

​বান্দরবানের লামা পৌরসভায় অবস্থিত ‘রংখেদঃ শিশু সদন’ নামক অনাথ আশ্রমের