![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৫ পি.এম
পল্টন ট্র্যাজেডি দিবসে বোয়ালখালী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় দিবসটি উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক আরিফুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর হোসেন, বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ আলম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মন্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পশ্চিম জেলার অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম, বোয়ালখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের নোমান এবং বোয়ালখালী পৌরসভা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুর রহমান, কর্মপরিষদ সদস্য সাঈদুল আলমসহ আরো অনেকে।
মিছিল-পরবর্তী সমাবেশ পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিন। এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। তারা বলেন ওই দিনের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে নিহতদের আত্মত্যাগ স্মরণ করে ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মানুষের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে যেন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সমাবেশে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.