প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৯:৫৫ এ.এম
পাকুন্দিয়া পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় নারান্দী কুড়ের পাড় এলাকার বাসিন্দা মোঃ সৈয়দ মিয়ার দুই বছর দুই মাষ একমাত্র মেয়ে সাদিয়া আজ ২২ এপ্রিল রোজ বুধবার সকাল সারে দশটার দিকে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
জানা যায়, সকাল সারে দশটার দিকে হাঠাৎ খুঁজে না পেয়ে আশেপাশে খুঁজাখুঁজি করার পর পুকুর ঘাটের দিকে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠে তার মা। ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে পুকুর থেকে সাদিয়ার নিথর দেহ উঠায় তার চাচা নূরুল ইসলাম। তৎক্ষনাৎ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.