
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন এবং সেখানে একটি মাঠে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ ই আগষ্ট) সকাল সাড়ে ১১.৩০টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন এবং সেখানে একটি মাঠে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।




