পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার মাসিক সভা

শিশুদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার জোর দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। সভাপতিত্ব করেন এফএস মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন মোঃ সারাফাতুল্লাহ এমসি। এ ছাড়া জিসি ডাক্তার হাফেজ মাওলানা মোঃ মশিউর ইসলাম, জিসি মোহাম্মদ আনিসুর রহমান ও জিসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। পার্বতীপুর উপজেলা মডেল মসজিদের  খতিব হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারাও সভায় অংশ নেন।
সভায় শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিষ্টাচার, শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিশুর প্রাথমিক বয়সে অর্জিত শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ তার ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় শিক্ষার সঙ্গে সততা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
বক্তারা আরও বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমের সফলতা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
সভায় প্রকল্পটির ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।বক্তারা মনে করেন, রাজস্ব খাতে নেওয়া হলে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, শিক্ষকদের কর্মসংস্থানের নিশ্চয়তা বৃদ্ধি এবং শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে সহায়ক হবে।
সভায় চলমান কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়।প্রকাশকঃ আজকের খবর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।