![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৯:১০ এ.এম
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় পৌরসভার সদরের সামনের সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভার সামনে প্রধান সড়কের ফুটপাত দখল করে মাছ ও ফলের দোকানসহ বিভিন্ন অস্থায়ী দোকান গড়ে ওঠে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল।
এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঠবাড়িয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা মাছ ও ফলের দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.