![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:১২ এ.এম
পিরোজপুরে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ
পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি পেশাগত দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
দায়িত্ব গ্রহণকালে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.