পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



