![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১২:০৬ পি.এম
পি এম রাফসান’র ৮ম তম জন্মদিন পালন
সিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম আবু বক্কার প্রাং এর আদরের নাতি পিএম রাফসান এর ৮ম তম জন্মদিন পালন করা হয়। জন্মদিনে তার শিক্ষা প্রতিষ্ঠান আরিফ প্রি-ক্যাডেট স্কুলের সকল শিক্ষক/ শিক্ষিকাগণ উপস্থিত হয়ে কেক কর্তন করেন এবং রাফসানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করে।
রাফসানের বাবা-মা বলেন, আমরা সকলের নিকট দোয়া চাই আমার সন্তান কে যেন আল্লাহ তায়ালা নেক হায়াৎ ও সুস্থতা দান করেন। সকল প্রকার বালামছিবত থেকে হেফাজত করেন। মানুষের মত মানুষ হয়ে যেন দেশ ও জাতীর কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারেন।
সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, একজন শিক্ষক, সাংবাদিক জুলাই যোদ্ধা এম আরিফুল ইসলাম বলেন, দেশ-বাসীর কাছে আমার ভাগিনার জন্য দোয়া চাই। মহান আল্লাহ তায়ালা যেন আমার ভাগিনা কে স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে দাদুর আদর্শ ধারন করে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.