নেত্রকোনার পূর্বধলা থানাধীন যাত্রাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিচ ইয়াবাসহ মো: নুরুজ্জামান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল অনুমান ১১:০০ ঘটিকার দিকে পূর্বধলা থানা পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর আসামি মো: নুরুজ্জামানকে উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুল ইসলামের নির্দেশক্রমে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মুখোমুখি করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকের বিরুদ্ধে পূর্বধলা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।