পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে ।

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সনদ ও চারা বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে । পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা মো. পারভেজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদে বক্তারা যুবসমাজের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সভায় আরও বক্তব্য দেন রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান ।

অনুষ্ঠানে যুব উন্নয়নের সহায়তায় স্বাবলম্বী হওয়া উদ্যোক্তা জেসমিন বেগম ও তন্ময় তাঁদের সাফল্যের গল্প শোনান । শেষে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মাঝে সনদ, একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিবন্ধন এবং উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাউখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত রেলি, আলোচনা সভা, ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও যুব ঋণের চেক বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে