পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তৃতীয় দিন ৪ নভেম্বর বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকা। আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনী দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ফতুল্লা এলাকা থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন