প্রতিকূল আবহাওয়ায় পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হলেও এতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হত্যা মামলা থেকে বাঁচতে নিজেদের ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ,রতন হত্যার বিচার চান এলাকাবাসী

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে হত্যা মামলার দায়