প্রধানমন্ত্রীর বেশ কিছু ঘোষণা দুর্নীতিবিরোধী পদক্ষেপে আশা দেখাচ্ছে: টিআইবি

নতুন সরকারপ্রধানের বেশ কিছু ঘোষণা দুর্নীতিবিরোধী পদক্ষেপে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআইবির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মলেনে তিনি এ কথা বলেন।

টিআইবিপ্রধান বলেন, মন্ত্রীদের দুর্নীতিবিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজন মন্ত্রীর বক্তব্য হতাশা তৈরি করেছে।

সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাবমুক্ত করতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তিনি।

এছাড়াও স্বাধীন পুলিশ কমিশন গঠন, র‍্যাব বিলুপ্তিসহ একাধিক বিষয়ে সুপারিশ করেছে সংস্থাটি।

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিকতা দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে কঠোর নির্দেশনার আহ্বান জানায় সংস্থাটি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক