![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ৫:৪২ এ.এম
প্রধানমন্ত্রীর হাত থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার গ্রহণ করলেন শাহীন আহমদ
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য হিসেবে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেছেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শাহীন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।
নিজের দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেন শাহীন আহমদ। তাঁর এ অর্জনে বিয়ানীবাজার উপজেলা এবং কুড়ারবাজার ইউনিয়নের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে গ্রাম পুলিশের ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করছে।
শাহীন আহমদের এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.