প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান জুবেরী

জামালপুরে মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরীর বিরুদ্ধে নানা অপকর্ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন গণমাধ্যমে তার অনিয়মের ফিরিস্তি উঠে আসলেও রহস্যজনক কারণে প্রশাসন তাকে এখনো গ্রেফতার করতে পারেনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক থাকলেও, সম্প্রতি তার এলাকায় অবস্থানের খবর এবং তাকে ঘিরে রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জনমনে প্রশ্ন উঠেছে তার খুটির জোর কোথায়?
গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে জুবেরী গা ঢাকা দিলেও তার আধিপত্য কমেনি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, এত অভিযোগ এবং মামলা থাকার পরেও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না?
অভিযোগ রয়েছে, বিরোধীদলীয় কিছু স্থানীয় প্রভাবশালী নেতা মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ‘শেল্টার’ বা আশ্রয় দিচ্ছেন। এই রাজনৈতিক ছত্রছায়াই তাকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ১৪ তারিখ (মঙ্গলবার) জুবেরী তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এই খবর ছড়িয়ে পড়লে দুরমুট ইউনিয়নের সর্বস্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অপরাধীর অবস্থানের খবরে ইউনিয়নবাসী সংগঠিত হয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং জুবেরীর গ্রেফতারের দাবিতে স্লোগান দেয়।
বিক্ষোভকারীদের দাবি, সাবেক চেয়ারম্যান জুবেরীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার সকল অপকর্মের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা তাকে টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে, তাদেরও মুখোশ উন্মোচন করতে হবে।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের অভিযোগ, জুবেরীর মতো অপরাধী মুক্ত থাকলে এলাকায় অশান্তি আরও বাড়বে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুত এই বিতর্কিত সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া না গেলেও বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাকে দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে : রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও

“সর্বকালের রেকর্ড ভঙ্গ করে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি মুনাফায় ইতিহাস সৃষ্টি করলেও চিনিতে লোকসানের বোঝা বইতে হচ্ছে প্রতিষ্ঠানটির।”

ইতিহাস সৃষ্টি করে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির

নাঙ্গলকোট পৌরসভায় জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেনের গণসংযোগ ও প্রচারণায় মুখর এলাকা

আসন্ন নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক