![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৫:৪১ এ.এম
ফরিদপুরে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক
ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খাঁন সোহাগ (৪৭) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সোহাগ খাঁনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ তার নামে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং তিনি দীর্ঘ যাবত পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.