ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে মানবিক উদ্যোগ—বিনামূল্যে চেয়ার ও বিশুদ্ধ পানি বিতরণ

এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফরিদপুরে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে বিনামূল্যে বসার চেয়ার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের আশপাশে এ কার্যক্রম পরিচালিত হয়। উদ্যোগটি গ্রহণ করেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরিজ।
পরীক্ষার সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা অভিভাবকদের কষ্ট লাঘব করতে তার পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় তার নেতা-কর্মীরা নির্ধারিত স্থানে চেয়ার স্থাপন করেন এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম তাদের জন্য অনেক স্বস্তিদায়ক। তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, পরীক্ষা চলাকালীন প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে