![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:১১ এ.এম
ফরিদপুরে ভাঙ্গায় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত পুরিয়া ফেলা হয়েছে তিনটি মোটরসাইকেলে
ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ভাঙ্গায় শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আয়োজিত একটি মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন কৃষক দল নেতা রাজু মোল্লাসহ কয়েকজন নেতাকর্মী। এ সময় পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলায় গুরুতর আহত হন রাজু মোল্লা। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
তবে হামলার প্রকৃত কারণ, ঘটনার বিস্তারিত এবং এ ঘটনায় জড়িতদের পরিচয় সম্পর্কে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.