ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

“অগ্নিনিরাপত্তার প্রস্তুতি নিন, নিরাপদ কর্মপরিবেশ ও জীবন গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (বুধবার) ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফেনীর জেলা প্রশাসক মিজ্ মনিরা হক।
উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু করেন
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফায়ার ফাইটার এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি ও পরিবেশ ক্লাব এ সময় উপস্থিত ছিলেন।  উদ্বোধন শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল মহড়া এবং  উদ্ধার কাজে ব্যবহৃত নানা ধরনের যন্ত্র প্রদর্শনী করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন