ফেনী জেলার দাগনভুঞা উপজেলা প্রেসক্লাবে -২০২৬ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভুঞা উপজেলা প্রেসক্লাব ঈদ পুনর্মিলনী – ২০২৬  (২৯ মার্চ)  সন্ধ্যায় দাগনভূঞা পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে দাগনভূঞা উপজেলা  প্রেসক্লাবের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান উপজেলা প্রেসক্লাবের  সভাপতি এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল হাসানের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাহী ইমাম হাছান কচি, সহ-সভাপতি /সমন্বয়ক তবারক হোসেন, কোষাধ্যক্ষ অর্জুন দাস, তথ্য ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম লাভলু, আইটি সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, প্রচার সম্পাদক কাজী নজরুল হায়দার, আপ্যায়ন সম্পাদক ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য মাকসুদের রহমান পাভেল, কার্যনির্বাহী সদস্য মো: শাহালাম, বক্তব্য রাখেন সদস্য মাওলানা মো: নুর হোসেন, সদস্য মো: সোহেল, সদস্য শাহাদাত হোসেন সবুজ ।
আরো বক্তব্য রাখেন রিপোটার্স ক্লাবের প্রধান -নির্বাহী মোকাররম বিল্লাহ,সহ-সভাপতি আলাউদ্দিন লিংকন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ ।
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে দাগনভুঞা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্লাবের সদস্যদের কাছ হতে জোরদার দাবী জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন