ফেনী জেলার দাগনভুইয়া উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহিদুল আলম, ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, প্রাণী সম্পদ অফিসার সুজন কান্তি শর্মা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সানজিদা মাহবুব, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ ইমাম হাছান কচি, জামাত আমীর মাওলানা গাজী সালাউদ্দীন, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, বিএনপি নেত্রী জাহানারা আক্তার, প্রমুখ।



