বগুড়ায় অভিনব কৌশলে মাদক পরিবহন, ৯৭ বোতল ফেয়ারডিলসহ আটক ১

বগুড়ায় অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় ৯৭ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।
র‌্যাব জানায়, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুরের রানীরবন্দর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি অবৈধ মাদক বহন করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর বগুড়ার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
রাত আনুমানিক ১টার দিকে বগুড়া সদর থানাধীন ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে মোঃ মানিক (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া পূর্ব গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৯৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন