![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৫:৩১ এ.এম
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান ভিপি শাহীন আটক
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি এবং শাহজানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে কয়েকজন সঙ্গীসহ তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত সাজেদুর রহমান শাহীনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। একইসাথে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষদের উপর নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে সাংবাদিকদের চাঁদাবাজ বলে মামলা দেয়া। এলাকায় ভূমিদস্যুতায় একছত্র অধিপত্য বিস্তার এমনকি অবৈধভাবে মাটি খননসহ বিভিন্ন ধরনের অভিযোগএলাকাবাসীর। বিশ্বস্ত সূত্রে জানা যায় তার ভাগিনা আশিকুর রহমান ইতিমধ্যে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শাজাহানপুর উপজেলার কার্যক্রম কে এগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে আশিকুরের বিরুদ্ধে।
প্রশাসন জানিয়েছেন ভিপি শাহিন দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে জানা যায়।এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.