বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে মাদকসহ আটক করেছে সোনাতলা থানা পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে আটকরা হলেন নবিরুল ইসলাম নবীন (২৩), পিতা- সাইদুল ইসলাম, সাং- হাঁসরাজ এবং আঃ আলিম (২১), পিতা- আঃ সাত্তার, সাং- গজারিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সংরক্ষণের দায়ে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বকৃীতি প্রামানিক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



