বগুড়া আদমদীঘিতে গাঁজা ও ইনজেকশনসহ ২ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা ২পিস কুপিজেসিক ইনজেকশনসহ ২ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ রায়হান (২৫), পিতাঃ মোঃ শাহজাহান সাং: প্রাণনাথপুর থানাঃ আদমদীঘি। মোঃ মিঠু সরদার (৩২), পিতাঃ মৃত আব্দুল কুদ্দুস সাং: বশিপুর থানাঃ নওগাঁ সদর জেলাঃ নওগাঁ।
আজ সোমবাব (২৪ আগস্ট) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ২ জন আসামীকে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ৬ মাস আর ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও ২ জনকেই ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন